বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১৯:৫১
প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ দিয়েছেন। বুধবার (৪ মার্চ) সকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের সভা। সভায় সেলের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সারা দেশে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করতে বলেছেন। সভায় আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মপরিকল্পনা ও অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, সরকারি নার্সারির পাশাপাশি বিভিন্ন বেসরকারি নার্সারি থেকে চারা সংগ্রহ করা হবে। এসব বৃক্ষ খাসজমি, চরাঞ্চল, নদীর দুই পাড়, সড়ক-মহাসড়কের দুই পাশে, বনাঞ্চল এবং সরকারি প্রতিষ্ঠানের আঙ্গিনায় রোপণ করা হবে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি শিক্ষার্থী একটি করে বৃক্ষ রোপণ করবে এবং সেই বৃক্ষের পরিচর্চা করবে।
সভায় উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।