ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র রাষ্ট্রীয় জানাজা স্থগিত করা হয়েছে। আজ সন্ধ্যায় রাজধানী তেহরান-এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। খবর টাইমস অব ইসরায়েল।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, দেশের বিভিন্ন প্রদেশ থেকে বিপুলসংখ্যক মানুষ জানাজায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সম্ভাব্য অতিরিক্ত জনসমাগমের কারণে বৃহত্তর পরিকাঠামো ও প্রয়োজনীয় আয়োজন সম্পন্ন করতে আরও সময় প্রয়োজন। এ কারণে অনুষ্ঠানটি পরবর্তী উপযুক্ত সময়ে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি নিহত হওয়ার পর দেশজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় ব্যাপক জনসমাগমের সম্ভাবনা থাকায় নিরাপত্তা ও লজিস্টিক প্রস্তুতির স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।