ইরানের হামলায় ধ্বংস সৌদি ও দুবাইয়ের মার্কিন দূতাবাস
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১৯:৩৯
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে—ইরান এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হামলায় দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হলেও এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ওই খবর বুধবার (৪ মার্চ) দুবাই মিডিয়া অফিসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) গভীর রাতে দুবাইয়ের মার্কিন কনস্যুলেটের আশপাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অগ্নিকাণ্ড সৃষ্টি হয়। দ্রুত ঘটনাস্থলে জরুরি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। হামলার পর পাওয়া যাচাই করা ভিডিওতে দেখা গেছে, দূতাবাস ভবনের ওপর ধোঁয়া উঠে আসছে এবং মার্কিন কনস্যুলেটের কাছে আগুন লেগেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা বিস্ফোরণের শব্দ এবং আগুন দেখে থাকেন। পুলিশ আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে এবং ক্ষয়ক্ষতি যাচাইয়ের জন্য সাধারণ জনতাকে সরিয়ে নিয়েছে। দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, মার্কিন কনস্যুলেটের কাছে ড্রোন হামলায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন, দূতাবাস কর্মীরা সুরক্ষিত আছেন। তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে চ্যান্সেলরি ভবনের সংলগ্ন একটি পার্কিং লটে আঘাত হেনেছে, এরপর সেখানে আগুন লেগেছে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।