রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতায় জামায়াত জোটের ওয়াক আউট
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৬:৩১
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ শুরু হতেই বিরোধী দল জামায়াত নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যরা প্রতিবাদ জানিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেছেন।
বিরোধী সদস্যরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বন্ধ কর’সহ বিভিন্ন স্লোগান দেন। এর পর তারা ওয়াক আউট করেন।
এই পরিস্থিতিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন সংসদে শৃঙ্খলা বজায় রাখতে সকলকে শান্ত থাকার আহ্বান জানান। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন স্পিকারের পাশে বসে ভাষণ শুরু করেন, তবে বিরোধী দলের ওয়াক আউটের কারণে অধিবেশন শুরুতেই উত্তেজনার ছাপ পড়ে।
সংসদে এই ঘটনা প্রথম দিনেই রাজনৈতিক উত্তেজনা এবং বিরোধী দলের শক্তিশালী প্রতিবাদের ইঙ্গিত দিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।