ফ্যাসিস্ট সরকারের কোনো দোসর সংসদে বক্তব্য দিতে পারবে না:নাহিদ ইসলাম
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৬:৫৭
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, “গণ-অভ্যুত্থানের মাধ্যমে পতিত ফ্যাসিস্ট সরকারের কোনো দোসর জাতীয় সংসদে বক্তব্য দিতে পারবে না।” তিনি বৃহস্পতিবার অধিবেশন থেকে ওয়াক আউট করে এই মন্তব্য করেন।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বক্তব্য দেওয়ার সময় জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াক আউট করেন। পাশাপাশি, ১১-দলীয় নির্বাচনী জোটের এমপিরা সংসদে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করে বিক্ষোভ দেখান। এ সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শান্ত করার চেষ্টা করেন।
জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের দলগুলো আগে থেকেই সংসদে বর্তমান রাষ্ট্রপতির ভাষণ প্রদানের উপর আপত্তি জানিয়েছিল। সংসদে কোনো ইস্যুতে প্রতিবাদ জানাতে বিরোধী দল বা কোনো সদস্য ইচ্ছাকৃতভাবে সংসদ কক্ষ ত্যাগ করলে তাকে ‘ওয়াক আউট’ বলা হয়।
এদিন সকালে নতুনভাবে শপথ নিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাদের জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে শপথ পড়ান। প্রথমে স্পিকার এবং পরে ডেপুটি স্পিকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।