বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

‘আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল’:রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৬:৪৯

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের আজকের অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তৎকালীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেছেন, সেই সরকার দেশকে দুর্নীতির শীর্ষে পৌঁছে দিয়েছিল।

রাষ্ট্রপতি বলেন, সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে, যা নারী ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে কাজ করছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার নানা উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটও তুলে ধরেন। রাষ্ট্রপতি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছিল এবং সেই সময়ের অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের কথাও স্মরণ করেন।

রাষ্ট্রপতি মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি, দেশের অর্থনৈতিক অবস্থা, মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্পর্কেও সংসদে তথ্য তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে, কৃষি ও অর্থনীতির ক্ষেত্রে বর্তমান সরকার জনগণের কল্যাণে আরও পদক্ষেপ গ্রহণ করবে।

রাষ্ট্রপতির এই বক্তব্যে সংসদে বিরোধী দল সরাসরি সমালোচনা জানায় এবং কয়েকজন সংসদ সদস্য ওয়াকআউট করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top