শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

বাস ও দূরপাল্লার পরিবহনে তেল সরবরাহ স্বাভাবিক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৭:০৮

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সংকটের আশঙ্কায় চালু করা রেশনিং ব্যবস্থা গণপরিবহনের ক্ষেত্রে তুলে নিচ্ছে সরকার। ঈদুল ফিতরের যাত্রা নির্বিঘ্ন করতে দূরপাল্লার বাস গণপরিবহনে আজ শনিবার রাত থেকেই পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ করা হবে।

শনিবার দুপুরে সাংবাদিকদের তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, দূরপাল্লার বাস গণপরিবহনে জ্বালানি তেলের রেশনিং আজ রাত থেকেই প্রত্যাহার করা হচ্ছে। রাত থেকে এসব পরিবহন পর্যাপ্ত তেল পাবে, ফলে ঈদযাত্রায় বাস চলাচলে কোনো সমস্যা হবে না।

তবে ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে আগের নির্দেশনাই বহাল থাকবে বলে জানিয়েছেন তিনি। ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে গত মার্চ ফিলিং স্টেশন থেকে যানবাহনে তেল সরবরাহে সীমা নির্ধারণ করেছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। ওই সিদ্ধান্ত অনুযায়ী মোটরসাইকেল প্রতিদিন সর্বোচ্চ দুই লিটার পেট্রল বা অকটেন নিতে পারছিল। ব্যক্তিগত গাড়ির জন্য নির্ধারিত ছিল সর্বোচ্চ ১০ লিটার।

ছাড়া স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল মাইক্রোবাসের জন্য প্রতিদিন ২০ থেকে ২৫ লিটার, পিকআপ স্থানীয় বাসের জন্য ৭০ থেকে ৮০ লিটার ডিজেল সরবরাহের সীমা ছিল। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান কনটেইনার ট্রাক দৈনিক ২০০ থেকে ২২০ লিটার পর্যন্ত জ্বালানি নিতে পারত।

সরকারের নতুন সিদ্ধান্তে ঈদকে সামনে রেখে গণপরিবহনের চলাচল স্বাভাবিক থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top