চাঁদ দেখা কমিটির সভা আজ, সন্ধ্যায় জানা যাবে ঈদুল ফিতর কবে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৪:০০

ছবি: সংগৃহীত

আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। এ বৈঠকে দেশজুড়ে বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত চাঁদ দেখার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হবে এবং এর ভিত্তিতে পবিত্র ঈদুল ফিতরের সঠিক তারিখ নির্ধারণ করা হবে।

বৈঠকের সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সভায় ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তারা জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

দেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার উদযাপিত হবে ঈদুল ফিতর। অন্যদিকে, যদি আজ চাঁদ দেখা না যায়, তাহলে রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার উদযাপিত হবে ঈদুল ফিতর।

ঈদুল ফিতর মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এই আনন্দ উৎসব উদযাপিত হয়। চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ নির্ধারণ হওয়ায় দেশের সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ও উৎসাহ বেড়েছে।

এদিকে, ঈদকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কেনাকাটার ধুম পড়েছে। প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার প্রস্তুতি নিচ্ছেন সবাই। এখন শুধু অপেক্ষা, আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখার।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top