সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

হায়াত খুবই সংক্ষিপ্ত, কথা কম বলে জনগনের জন্য কাজ করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ১৫:০৩

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, আমি কথা কম বলি। চেষ্টা করি দেশের জন্য ও জনগণের জন্য কিছু করতে। কারণ হায়াত খুবই সংক্ষিপ্ত। এই জগতের প্রতিটি মুহূর্ত খুবই নির্ধারিত। প্রতিনিয়ত অতীত হয়ে যাচ্ছে। আমরা যদি আমাদের সময়কে পরিকল্পীতভাবে ব্যয় করতে পারি তবেই নিজের, পরিবারের ও দেশের জন্য ভালো কিছু করতে পারবো।

তিনি আরও বলেন, আমরা এমন ভবিষ্যৎ পরিকল্পনা করি, যা আমাদের তরুণ প্রজন্মের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণ করবে। তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঋণগ্রস্ত কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণসুদ প্রধানমন্ত্রী বৈঠকে মওকুফ করা হয়েছে।

সালাহউদ্দিন বলেন, ইমাম মুয়াজ্জিন খতিবদের ও বিভিন্ন উপাসনালয়ের প্রধানদের বিভাগ অনুযায়ী সম্মানী ভাতা চালু করা হয়েছে।

রোববার (২২ মার্চ) কক্সবাজারের পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অধ্যাপক আমিরুল মোস্তফার সভাপতিত্বে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top