সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৫:০২

সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা উন্মোচনের জন্য আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে নতুন আঙ্গিকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হচ্ছে। তিনি এই ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়াভাতা প্রদান ও আন্তর্জাতিক ক্রীড়া পদকপ্রাপ্ত খেলোয়াড়দের কার্ড ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশে ১৯৭৬ সালে শুরু হওয়া শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ অনেক বছর বন্ধ থাকলেও এখন বিটিভিতে পুনরায় চালু হয়েছে। এবার ক্রীড়ার মাধ্যমে দেশের সব জেলা থেকে প্রতিভাবান শিশুদের খুঁজে বের করা হবে।

তারেক রহমান আরও বলেন, ক্রীড়া এখন শুধু শখ নয়, পেশা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে এবং বাংলাদেশও পিছিয়ে থাকবে না। অনুষ্ঠানটি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী, এলজিআরডি মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top