বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

রোববার থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১৫:৩১

সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিশেষ টিকাদান কর্মসূচি রোববার (৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুক্রবারের (৩ এপ্রিল) মধ্যে টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সারা দেশে বিতরণ করা হবে। এরপর রোববার থেকে বেশি সংক্রমিত এলাকাগুলোতে টিকাদান কার্যক্রম শুরু হবে, যা দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে সহায়ক হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, টিকাদান কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ ও প্রস্তুতিও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তিনি জনগণকে সচেতন থাকার জন্য অনুরোধ করেছেন এবং বলেছে, টিকা নেওয়া হলে হামর সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top