বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সাক্ষাৎ করেছেন এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট এডওয়ার্ড ডেলাহায়ে। সোমবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে বিমান বহর সম্প্রসারণ ও আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ।
আলোচনায় এয়ারবাসের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ‘মিক্সড ফ্লিট’ গঠনে আগ্রহ প্রকাশ করা হয়। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিমানের ফ্লিট উন্নয়নে এয়ারবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে উভয় পক্ষ দেশের বেসামরিক বিমান খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তি সংযোজন এবং আন্তর্জাতিক মানের সেবার বিষয়ে মতবিনিময় করেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।