ঢাকার ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮
রাজধানী ঢাকার আটটি স্থানে আজ সোমবার ধারাবাহিক জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে গতকাল রোববার ঢাকার ছয়টি স্থানে জনসভা করেছেন তিনি।
বিএনপি সূত্র জানায়, আজ তারেক রহমান তার নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসন মিলিয়ে মোট আটটি জনসভায় অংশ নেবেন।
আজকের কর্মসূচি অনুযায়ী—
-
বেলা ১১টা: ঢাকা-১৭ আসন, বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠ
-
দুপুর ১২টা: ঢাকা-১০ আসন, কলাবাগান ক্রীড়া চক্র মাঠ
-
বেলা ১টা: ঢাকা-৮ আসন, পীরজঙ্গী মাজার রোড
-
বেলা ২টা: ঢাকা-৯ আসন, মান্ডা তরুণ সংঘ মাঠ
-
বেলা ৩টা: ঢাকা-৫ আসন, যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড
-
বিকেল ৪টা: ঢাকা-৪ আসন, জুরাইন-দয়াগঞ্জ রোড
-
বিকেল ৫টা: ঢাকা-৬ আসন, ধুপখোলা মাঠ
-
সন্ধ্যা ৬টা: ঢাকা-৭ আসন, লালবাগ বালুর মাঠ
এর আগে গতকাল রোববার বিএনপি চেয়ারম্যান ঢাকার বিভিন্ন এলাকায় জনসভায় বক্তব্য দেন। এর মধ্যে ছিল—ইসিবি চত্বর, পল্লবী দুই নম্বর ওয়ার্ডের লাল মাঠ (মেট্রো স্টেশনের পাশে), মিরপুর-১০ নম্বর গোলচত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ, মিরপুর মডেল থানার বিপরীত এলাকা, শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠ এবং বাড্ডার সাঁতারকুলের সানভ্যালী মাঠ।
দলীয় সূত্রে জানানো হয়েছে, নির্বাচনী মাঠে সরাসরি জনগণের সঙ্গে সংযোগ স্থাপন ও রাজনৈতিক বার্তা পৌঁছে দিতেই এই ধারাবাহিক জনসভা কর্মসূচি পালন করছেন তারেক রহমান।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।