বৃহঃস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

দুই আলোচিত প্রার্থী নিজের প্রতীকে ভোট দিতে পারছেন না

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২২:২৪

সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা-৯ ও ঢাকা-১৩ আসনে দুই আলোচিত প্রার্থী নিজেদের প্রতীকে ভোট দিতে পারবেন না—কারণ তারা যেসব আসনে লড়ছেন সেখানে ভোটার নয়।

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা এই আসনের ভোটার না হয়ে আসন্ন নির্বাচনে নিজ প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না। ইসির ওয়েবসাইট ও ভোটার স্লিপ অ্যাপস অনুযায়ী তিনি ঢাকা-১১ আসনের নিবন্ধিত ভোটার এবং সেখানে তাঁর ভোটকেন্দ্র প্রাইম স্কুল অ্যান্ড কলেজ (খিলগাঁও বি-জোন পূর্ব) নম্বর ৮০। নির্বাচনী বিধি অনুযায়ী ভোট দিতে হলে নিজ নিবন্ধিত কেন্দ্রেই ভোটাধিকার প্রয়োগ করতে হবে, ফলে তিনি নিজের প্রতীকে ভোট দিতে পারবেন না।

আরেকটি ব্যতিক্রমী ঘটনা হলো ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজও ওই আসনের ভোটার নন। তাঁর ভোটার তালিকা ঢাকা-১৭ আসনে রয়েছে এবং বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ক্রমিক নম্বর ৬৭৮২-এ ভোটার হিসেবে নাম রয়েছে। নির্বাচনী আইন অনুযায়ী প্রার্থী যে কোনো আসন থেকে লড়তে পারেন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে হলে নিজ নিবন্ধিত কেন্দ্রেই ভোট দিতে হয়, তাই তিনি ঢাকা-১৩ থেকে লড়লেও নিজের প্রতীকে ভোট দিতে পারবেন না।

ঢাকা-১৩ আসনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ১১-দলীয় জোট পক্ষে মাওলানা মামুনুল হক থাকায় এলাকাবাসীর মধ্যে এই ব্যতিক্রমী পরিস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

একইভাবে, ঢাকা-৯ আসনে হাবিবুর রশীদ হাবিবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ চিকিৎসক তাসনিম জারা। নির্বাচনী প্রচারণায় তিনি নিজেকে ‘ঘরের মেয়ে’ হিসেবে পরিচয় দিলেও ভোটার তালিকায় তিনি ওই আসনের বাসিন্দা নন—এ কারণে নিজের প্রতীকে ভোট দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

এ নিয়ে সংশ্লিষ্ট এলাকার ভোটার ও সাধারণ মানুষের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া ছড়াচ্ছে, কেউ কেউ এটিকে ব্যতিক্রমী নির্বাচনী পরিবেশ হিসেবে দেখছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top