অনিয়মের অভিযোগে আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে নাসীরুদ্দীনের আবেদন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫৭
ঢাকা-৮ আসনে ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের প্রমাণাদি থাকায় এ আসনের শপথ স্থগিত রাখার জন্য আবেদন জানিয়েছেন ১১ দলীয় জোটের পক্ষে নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি শাপলা কলি প্রতীকের প্রার্থী হিসেবে এই পদে নির্বাচিত হননি বলে দাবি করেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের কাছে নাসীরুদ্দীন পাটওয়ারীর লেখা আবেদনটি তার পক্ষে ইসিতে জমা দেন কাজী ফখরুল ইসলাম।
আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী ১১ দফায় ১২টি কেন্দ্রের ভোট অনিয়মের তথ্য তুলে ধরেছেন। তিনি বলেন, ঢাকা-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি-এর ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং তার দল, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট রিগিং, প্রভাব বিস্তার ও ফলাফল আটকে রাখা সহ নানাবিধ নির্বাচনি অনিয়মে জড়িত ছিলেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে যে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসারও নির্বাচনি অনিয়মে জড়িয়ে পড়েছেন এবং ভোট কারচুপি ও অনিয়মের মাধ্যমে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনটি শুরু থেকেই রাজনৈতিকভাবে আলোচনায় ছিল। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ৫৭,০৯২ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পান ৫১,৩৯৬ ভোট।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।