সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

জামায়াতসহ ১১ দল বিক্ষোভ সমাবেশ করবে আজ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪

ছবি: সংগৃহীত

নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন, হত্যা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য।

ঘোষণা অনুযায়ী, বিকেল সাড়ে ৪টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম–এর উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন জানান, দলের আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার পর বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ ও সহিংসতার খবর পাওয়া যায়। নির্বাচন-পরবর্তী দুই দিনে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় শিশুসহ তিনজন নিহত এবং তিন শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংস্থাটির দাবি, ৩০টি জেলায় দুই শতাধিক সহিংস ঘটনার সময় এসব হতাহতের ঘটনা ঘটে।

এ প্রেক্ষাপটে পরিস্থিতির প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে রাজপথে নামছে ১১ দলীয় ঐক্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top