নবনির্বাচিত এমপিদের সঙ্গে মতবিনিময়ে বসছেন ডা. শফিকুর রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:০৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী ২২৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে ৬৮টি আসনে জয়লাভ করে দলটি। এছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা মোট ৭৭টি আসনে বিজয়ী হয়েছেন।
সভায় নবনির্বাচিত এমপিদের করণীয়, সংসদে ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে দিকনির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।