আজিমপুরে ভাষা শহীদদের কবর জিয়ারত করলো ইসলামী ছাত্রশিবির
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা।
সংগঠনটির সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম কোরআনের তেলাওয়াত ও দোয়ায় অংশ নেন। এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি এবং ঢাকা মহানগরীর বিভিন্ন শাখার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ২৪ মিনিটে প্রথমবারের মতো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং এমপি হাসনাত আবদুল্লাহ।
ছবিতে দেখা যায়, ভাষাসৈনিক শহীদ আবুল বরকত-এর কবরের পাশে দোয়ায় অংশ নিচ্ছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।