শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

নরসিংদী পলাশে জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল

নরসিংদী প্রতিনিধি | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ২২:১২

ছবি: সংগৃহীত

নরসিংদী পলাশ উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জনতা আদর্শ বিদ্যাপীঠ ( উচ্চ বিদ্যালয়) আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে ২০২৬ সালের পরীক্ষার্থীদের সম্মানে এক অনারম্ভর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎   

 

১৬ এপ্রিল ২০২৬ রোজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী ও বর্তমান শিক্ষার্থী,শিক্ষকমন্ডলী, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মিলনায়তনে অনুষ্ঠানজুড়ে একদিকে যেমন ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য, অপরদিকে বিরাজমান ছিল বিদায়ী ছাত্র ছাত্রীদের আবেগমাখা মুহূর্ত। ‎ ‎  

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।বিদ্যালয় প্রধান শিক্ষক মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ বসির গ্রুপের প্রতিষ্ঠান জনতা জুট মিলের সহ-মহা ব্যবস্হাপক হেলাল উদ্দিন মিলটন বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। 

 

দেশ ও সমাজের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।তিনি আরও বলেন , তোমরা শুধু পরীক্ষায় ভালো করার জন্য নয়, মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে। এই স্কুল তোমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছে, এখন সেই স্বপ্ন পূরণের দায়িত্ব তোমাদের। তোমাদের মাধ্যমেই শিক্ষকদের সম্মান ও স্কুলের সুনাম বয়ে আনবে। ‎ 

 

‎শিক্ষক-শিক্ষিকারা বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণ করেন। তারা বলেন, এই শিক্ষার্থীদের সাথে কাটানো সময়গুলো আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আমরা আশা করি তারা জীবনে অনেক দূর এগিয়ে যাবে। ‎ ‎ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ খান পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এসএসসি পরীক্ষা। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও সৎ মনোভাব নিয়ে এগিয়ে গেলে অবশ্যই সফলতা অর্জন করবে। ‎ ‎    

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি। তারা শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানান এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। ‎ ‎পরীক্ষার্থীরাও তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, বিদ্যালয়ের স্মৃতিগুলো আমরা কখনো ভুলবো না। এই বিদ্যালয় আমাদের দ্বিতীয় ঘর। 

 

শিক্ষকদের দিকনির্দেশনা আমাদের জীবনের পাথেয় হয়ে থাকবে। এসময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়ে। ‎ ‎ অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়। সর্বশেষে সকলের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top