শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় রাশিয়ান প্রকৌশলীর মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ১২:১১

সংগৃহীত

পাবনার ঈশ্বরদী-তে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় কর্মরত এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রকল্প-সংলগ্ন নতুনহাট গ্রিন সিটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম চুরকিন ভ্লাদিমির (৪০)। তিনি রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম-এর সহযোগী প্রতিষ্ঠান অ্যাটমটেক এনারগোতে কর্মরত ছিলেন এবং রূপপুর প্রকল্পে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যায়াম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

আসাদুর রহমান, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা হবে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিজ দেশে পাঠানো হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top