মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে প্রবাসীর স্বর্ণ ছিনতাই, তদন্তে পুলিশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৩:৩৬

সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক মালয়েশিয়া প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি ওভারপাস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের (নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড) জালকুড়ি ওভারপাসের সামনে ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। এ সময় তারা মো. আব্দুল মালেক (৪৬) নামের ওই প্রবাসীর গতিরোধ করে। পরে তাকে মারধর করে প্রায় সাড়ে আট ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক সেকান্দার জানান, ভুক্তভোগী থানায় এসে অভিযোগ করেছেন। বিষয়টি শোনা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ দুর্বৃত্তদের শনাক্তে কাজ করছে বলে জানিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top