মাইক কাজ করছে না, সংসদ অধিবেশন ৪০ মিনিট মুলতবি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৮:৩৬
সাউন্ড সিস্টেমের বিভ্রাটের কারণে সংসদের অধিবেশন ৪০ মিনিট মুলতবি করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ মুলতবি ঘোষণা করেন। এ সময় তিনি অধিবেশনে সভাপতিত্ব করেন।
অধিবেশনে সভাপতিত্বকালে তিনি জানান, স্পিকারের মাইক কাজ করছে না, এবং এ কারণে সংসদের কার্যক্রম স্থগিত করা হলো।
স্পিকার জানান, প্রথম ২০ মিনিট বিরতি নামাজের জন্য এবং পরবর্তী ২০ মিনিট মাইকের সমস্যা সমাধানের জন্য রাখা হয়েছে।
তিনি আরও বলেন, “সদস্যবৃন্দের মাইকও ঠিক মতো কাজ করছে না। তাই ৪০ মিনিট বিরতি দেওয়া হলো। নামাজের জন্য ২০ মিনিট এবং মাইক ঠিক করার জন্য ২০ মিনিট, মোট ৪০ মিনিটের বিরতির পর অধিবেশন পুনরায় শুরু হবে।”
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।