রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের কী কথা হলো, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৮:৫৫

ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান স্পষ্ট করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই।’

তিনি আরও বলেন, ‘কেউ যারা বলছে, এই চুক্তির কারণে আমাদের তেল আমদানির জন্য আমেরিকার অনুমতি নিতে হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। বাংলাদেশ সাশ্রয়ী মূল্যে যে কোনো উৎস থেকে তেল সংগ্রহ করতে সক্ষম।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, সাক্ষাৎকালে আমেরিকা-বাংলাদেশ সম্পর্ক এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের সহযোগিতা অব্যাহত রাখা এবং জ্বালানি নিরাপত্তার জন্য বাংলাদেশকে সহায়তা প্রদানের বিষয়েও মার্কিন রাষ্ট্রদূত মনোযোগ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফরের বিষয়ে ড. খলিলুর রহমান বলেন, বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে আছে এবং সফরের জন্য কোনো দেশের নাম চূড়ান্ত হয়নি।

ড. খলিলুর রহমান সাবেক অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের বিপুল সংখ্যাগরিষ্ঠতার পর তাকে বিএনপি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top