রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

তানিয়া বৃষ্টির কে নিয়ে স্মৃতিচারণ করলেন সহকর্মী তানভীন সুইটি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৪:৫০

সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়েছে। প্রথমে বাংলাদেশে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়, পরে ভারতে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে দ্বিতীয়বারের অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তানিয়া বৃষ্টির অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন সহকর্মী তানভীন সুইটি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি স্মৃতিচারণ করে লিখেছেন, জীবনে সর্বদা লড়াই করে বাঁচতেই হয়। সুইটি বলেন, তানিয়া খুবই প্রতিভাবান এবং কাজের প্রতি অত্যন্ত সিরিয়াস। তাদের চার-পাঁচটি নাটক ও ওয়েব ফিল্মে একসাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

সুইটি আরও জানান, প্রথমবার তানিয়ার সঙ্গে কাজ করার সময় তিনি ছোট এবং পুতুলের মতো মনে হয়েছিল। অল্প কথা বলত এবং চুপচাপ ছিল। ‘দুই দিনের দুনিয়া’ ওয়েব ফিল্মে দুই সতীনের চরিত্রে অভিনয় করার সময় তানিয়া চরিত্রের সঙ্গে পুরোপুরি মিলিয়ে অসাধারণ অভিনয় করেছে। চয়নিকা চৌধুরীর একটি নাটকেও তাদের কাজের অভিজ্ঞতা খুব আনন্দময় ছিল।

তানিয়ার অসুস্থতার খবর শুনে সুইটি হতবাক হয়েছেন। তিনি বলেন, এত ছোট বয়সে এমন সমস্যা শুনে অস্থির লাগছিল। ঢাকায় প্রথম অস্ত্রোপচার হয়েছিল, পরে চেন্নাই নিয়ে যাওয়া হয়। বর্তমানে তৃতীয় অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। সুইটি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ তানিয়া আবার সুস্থ হয়ে কাজে ফিরবে। মনোবলই সবচেয়ে বড় ওষুধ, তাই তার ইচ্ছাশক্তি শক্ত থাকতে হবে।”

তানিয়া বৃষ্টি নিজেও জানিয়েছেন, তার দ্বিতীয় সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তৃতীয় অস্ত্রোপচার করতে হবে, তবে তা এখনই নয়। নিউরোসার্জন প্রস্তুতি নিচ্ছেন এবং এতে কয়েক মাস সময় লাগবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top