নিজেদের সেনাকেই গুলি করে হত্যা করল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ২০:২২
দক্ষিণ লেবাননে স্থল অভিযানের সময় নিজেদের বাহিনীর গুলিতেই ইসরায়েলি সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সামরিক কর্তৃপক্ষ।
নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস গাই লুডার (২১)। তিনি কমান্ডো ব্রিগেডের ম্যাগলান ইউনিটের সদস্য ছিলেন এবং ইউভালিম এলাকার বাসিন্দা।
দেশটির একটি গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় ভোর প্রায় ৩টার দিকে দক্ষিণ লেবাননের শেবা গ্রামে এ ঘটনা ঘটে। সেখানে একটি অভিযানের সময় ম্যাগলান ইউনিটের সদস্যরা হিজবুল্লাহকে সহায়তার অভিযোগে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে যায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করছে—এমন সন্দেহে এক সেনা গুলি চালান। ওই গুলিতেই সহযোদ্ধা গাই লুডার নিহত হন এবং আরেক সেনা গুরুতর আহত হন।
এদিকে, নিজেদের গুলিতে সেনা নিহত হলেও অভিযান সফল হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, সন্দেহভাজন ব্যক্তিকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলে নেওয়া হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।