আল্লু অর্জুনের জন্মদিনে উন্মাদনা, ফার্স্ট লুক প্রকাশে চমক
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৬:১২
দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন বুধবার (৮ এপ্রিল) ৪৪ বছরে পা রাখেন। জন্মদিনের আগের রাত থেকেই জুবিলি হিলসের তার বাসভবনের সামনে হাজার হাজার ভক্ত জমা হন। কেউ পোস্টার হাতে, কেউ ফেস্টুন হাতে; কেউ আবার প্রিয় চরিত্রে সাজে তারকে এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন।
অতিরিক্ত ভিড় এবং আতশবাজির কারণে পরিস্থিতি একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশকে লাঠিচার্জে পরিস্থিতি সামাল দিতে হয়। যদিও কিছু আতঙ্ক ছড়ায়, পরে ভিড় নিয়ন্ত্রণে আসে।
এই বিশৃঙ্খলার মধ্যেই আল্লু অর্জুন ভক্তদের জন্য চমক দেন—জন্মদিনে প্রকাশ্যে আসে তাঁর নতুন বড় বাজেটের ছবি ‘রাকা’ এর ফার্স্ট লুক। অ্যাটলি কুমারের পরিচালনায় তৈরি এই কল্পবিজ্ঞানধর্মী ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন।
ফার্স্ট লুকে আল্লু একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন—ন্যাড়া মাথা, তীক্ষ্ণ নখ, লোমশ দেহ; প্রায় পশুসদৃশ চরিত্রে। পুনর্জন্মের কাহিনি কেন্দ্র করে এই ছবিতে অতীত ও বর্তমান দুই সময়কালই দেখানো হবে। অ্যাটলি গত দুই বছর ধরে এই বৃহৎ প্রকল্পের চিত্রনাট্য নিয়ে কাজ করছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।