বলিউড অভিনেত্রী জেরিন খানের মায়ের প্রয়াণ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৬:১৩

সংগৃহীত

বলিউড অভিনেত্রী জেরিন খান তার মা পরভীন খানকে হারিয়েছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার (৮ এপ্রিল) সকালে পরভীন খান প্রয়াত হয়েছেন, মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর।

জেরিন নিজেই সামাজিক মাধ্যমে এই শোকের খবর জানান। সকাল ১০টায় মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে জানাজা সম্পন্ন হওয়ার পর তাঁকে ভারসোভা মুসলিম কবরস্থান-এ দাফন করা হয়।

অভিনেত্রী আগে জানিয়েছিলেন, তার মা প্রায়ই অসুস্থ হতেন, যার কারণে কাজ থেকেও বিরতি নিতে হয়েছিল। জেরিন লেখেন, তিনি মায়ের উপর সম্পূর্ণ নির্ভরশীল এবং মাকে ছাড়া এক পা চলতে পারেন না।

জেরিন খানের বড়পর্দার অভিষেক সালমান খানের হাত ধরে হলেও ক্যারিয়ারে বড় সাফল্য আসেনি, তবে ব্যক্তিগত জীবনের নানা ঘটনা তাকে আলোচনায় রেখেছে। ছোটবেলায় বাবা পরিবারের দায়িত্ব ত্যাগ করার পর মা ও বোনকে নিয়ে কঠিন সময় পার করেছেন। সংসারের বোঝা সামলাতে প্রথমে কল সেন্টারে কাজ করেছেন, পরে পরিবারকে ভালো জীবন দেওয়ার জন্য অভিনয়ে আসেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top