পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ২১:৫০
বিগত ফ্যাসিবাদী শাসনামলে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন তারেক রহমান। তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে পাচার হওয়া সেই অর্থ দেশে ফিরিয়ে আনা হবে এবং তা ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করা হবে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে ৯১১ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
নারীদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, মায়েরা এগিয়ে না গেলে দেশ কখনোই এগোবে না। দেশের উন্নয়নের জন্য পুরুষের পাশাপাশি নারীদেরও আত্মনির্ভরশীল হতে হবে।
তিনি আরও জানান, চলতি মাসের মধ্যেই আরও ২৩টি উপজেলায় নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। আগামী ৫ বছরে প্রায় ৪ কোটি পরিবারের বেশিরভাগের কাছেই এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।
হামের প্রাদুর্ভাব প্রসঙ্গে তিনি বলেন, পূর্ববর্তী শাসনামলে শিশুদের টিকা বিদেশ থেকে আনা হয়নি, পরবর্তীতে যাঁরা দায়িত্বে এসেছেন তারাও সময়মতো টিকা সংগ্রহ করেননি। কিছু মানুষের অবহেলার কারণে অনেক শিশুর মৃত্যু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।