মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

সাগর-রুনি হত্যা: ফের পেছাল তদন্ত প্রতিবেদন

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০, ০২:৫১

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়ে ২৯ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। এ পর্যন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৭৬ বার সময় পেছাল।

রোববার (২২ নভেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা এ তারিখেও প্রতিবেদন দাখিল করতে সক্ষম হয়নি। এজন্য ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরি নতুন দিন ধার্য করেছেন।

প্রসঙ্গত, মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারিতে রাজধানীর নিজ বাসায় হত্যা করা হয়। এরপর নিহত সাংবাদিক রুনির ভাই নওশের আলম রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top