মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহতের দাবী পলকের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৪:৪৭

সংগৃহীত

প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তাঁর দাবি অনুযায়ী, ভ্যানে থাকা আরও কয়েকজনও আহত হয়েছেন। বিষয়টি তিনি তাঁর আইনজীবীর কাছে জানান।

প্রাথমিকভাবে জানা গেছে, যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে প্রিজনভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে পলকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

সেদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুর থানার ট্রাকচালক হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক এমপি সাদেক খানকে আদালতে আনা হয়।

তবে আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর হওয়ায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দিয়ে আদালত আগামী ২১ মে নতুন তারিখ নির্ধারণ করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে ট্রাকচালক মো. হোসেন নিহত হন। এ ঘটনায় তার মা রীনা বেগম ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top