রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

শিক্ষাবিদ দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইনমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১৭:১৮

সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ (৭৮) মারা গেছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দিলারা হাফিজ ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এর সাবেক মহাপরিচালক এবং পূর্বে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top