শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

সরকারি চাকরিতে গ্রেডভিত্তিক শূন্যপদ সংখ্যার লিস্ট দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৩:৫০

সংগৃহীত

সরকারি চাকরিতে বর্তমানে গ্রেডভিত্তিক বিপুল সংখ্যক শূন্যপদ রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী—

  • ১ম থেকে ৯ম গ্রেডে শূন্য পদ ৬৮ হাজার ৮৮৪টি
  • ১০ম থেকে ১২তম গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি
  • ১৩তম থেকে ১৬তম গ্রেডে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি
  • ১৭তম থেকে ২০তম গ্রেডে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি

সব মিলিয়ে সরকারি চাকরিতে মোট শূন্যপদের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি।

তিনি জানান, এসব শূন্যপদ পূরণের জন্য ছয় মাস, এক বছর এবং পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় কয়েক হাজার পদ নির্দিষ্ট সময়সীমার মধ্যে পূরণের উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগ থেকেও শূন্যপদের তথ্য চাওয়া হয়েছে এবং নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ তদন্তাধীন রয়েছে বলে সংসদে জানান তিনি। দুদকসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top