গণতন্ত্রের ধারাবাহিকতাই দেশের অগ্রগতির পথ: স্পিকার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৩:৫৯
নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ দেশকে সামনে এগিয়ে নিতে সক্ষম হবে। তার মতে, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়।
তিনি আরও বলেন, গণতন্ত্রের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে, যা দেশের অগ্রগতির জন্য ইতিবাচক দিক। গণতান্ত্রিক ব্যবস্থাই অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি বলেও মন্তব্য করেন তিনি।
গত সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে স্পিকার বলেন, দীর্ঘদিনের স্বৈরশাসনের পর ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে মাফিয়াতন্ত্রের অবসান ঘটেছে, যা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
তিনি বলেন, রাজনীতি মানুষের সচেতনতা বাড়িয়েছে এবং তরুণ প্রজন্মকে সামাজিক ও জাতীয় ইস্যুতে আরও সক্রিয় করেছে।
এ সময় তিনি আরও মন্তব্য করেন, অতীতে স্বৈরশাসনের সময় ছাত্র-যুবকরাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে, যা দেশের রাজনৈতিক ইতিহাসে ইতিবাচক পরিবর্তন এনেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।