বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

Oliullah Tuhin | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৩:১৬

সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ অবশেষে দেশে ফিরছে। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী সোমবার (৪ মে) সকালে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ দূতাবাস-এর প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দেশে আনার পুরো ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার।

দূতাবাস সূত্রে জানা গেছে, বর্তমানে লিমনের মরদেহ ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি ফিউনারেল হোমে সংরক্ষিত রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, এমিরেটস এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটে আগামী শনিবার (২ মে) রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো থেকে মরদেহটি যাত্রা করবে।

অরল্যান্ডো থেকে রওনা হয়ে দুবাইয়ে যাত্রাবিরতির পর একই এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে করে মরদেহটি সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছাবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ইউএসএফ-এর শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পাঠাতে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে দূতাবাস কর্তৃপক্ষ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top