বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

মে মাসের মধ্যেই হাম নিয়ন্ত্রণে আনার আশা স্বাস্থ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৩:১৮

সংগৃহীত

মে মাসের মধ্যেই দেশে হাম নিয়ন্ত্রণে আনার আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে এক কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী এক সপ্তাহের মধ্যে দেশের শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে। এর মাধ্যমে দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, হাম ও ডেঙ্গুর মতো রোগ মোকাবিলায় সরকারের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। পাশাপাশি আসন্ন বাজেটে এ সক্ষমতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, টিকাদান কার্যক্রম দ্রুত সম্পন্ন হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা সহজ হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top