দেশে গতকাল বুধবার বিদ্যুতের চাহিদা অনুযায়ী পূর্ণ সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। ফলে দিনটিতে দেশের কোথাও লোডশেডিং হয়নি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বিদ্যুৎ বিভাগের প্রকাশিত তথ্যে এ তথ্য উঠে এসেছে।
সংস্থাটির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১২টায় বিদ্যুতের চাহিদা ছিল ১০ হাজার ৬১২ মেগাওয়াট এবং সমপরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হয়। পরদিন বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় চাহিদা দাঁড়ায় ৯ হাজার ৩৩০ মেগাওয়াট, যা পুরোপুরি পূরণ করা হয়েছে।
এছাড়া একই দিন সন্ধ্যা ৭টায় বিদ্যুতের চাহিদা ছিল ১১ হাজার ৩৬ মেগাওয়াট এবং সরবরাহও ছিল সমপরিমাণ। এতে করে সারাদেশে বিদ্যুৎ সরবরাহে কোনো ঘাটতি দেখা যায়নি।
সার্বিকভাবে, চাহিদা ও উৎপাদনের ভারসাম্য বজায় থাকায় বুধবার দেশে লোডশেডিংয়ের প্রয়োজন হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।