শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ২০:১৯

ছবি: সংগৃহীত

সিলেটজুড়ে টানা বৃষ্টির মধ্যে এক ভিন্ন আবহের মুহূর্ত-সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ছবি। বৃষ্টিতে ভিজে, ছাতা হাতে স্ত্রীকে আগলে ধরে হাঁটার সেই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।

শনিবার সকালে সিলেট সফরে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে যান তারেক রহমান। এ সময় বৃষ্টিভেজা আবহাওয়ার মধ্যেও তাকে স্ত্রীর হাত ধরে এগিয়ে যেতে দেখা যায়।

সাধারণ এক জোড়া দম্পতির মতো এই সহজ ও সাবলীল দৃশ্যটি নজর কেড়েছে কোটি মানুষের। তবে এই সাধারণ ছবির আড়ালে নেটিজেনরা খুঁজে পাচ্ছেন এক গভীর সামাজিক বার্তা, যা নিয়ে তৈরি হয়েছে মজার এক "চাপ"।

নেটিজেনদের অনেকে বলছেন, উচ্চ পদ বা ব্যস্ত রাজনৈতিক জীবন থাকা সত্ত্বেও একজন ব্যক্তি যেভাবে ব্যক্তিগত মুহূর্তে পরিবারের প্রতি দায়িত্বশীল আচরণ করতে পারেন, এই ছবি তারই প্রতিফলন। কেউ কেউ এটিকে পারিবারিক বন্ধন ও পারস্পরিক সম্মানের একটি ইতিবাচক বার্তা হিসেবেও দেখছেন।

সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করে অনেকেই বিভিন্ন মন্তব্য করছেন। কেউ একে অনুকরণীয় উদাহরণ বলছেন, আবার কেউ এটিকে সাধারণ মানবিক আচরণ হিসেবে ব্যাখ্যা করছেন। তবে সব মিলিয়ে ছবিটি অনলাইন দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এমন ছবি বা মুহূর্তগুলো জনমানসে নেতিবাচক-ইতিবাচক দুই ধরনের আলোচনাই তৈরি করে। একদিকে এটি পারিবারিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে, অন্যদিকে ব্যক্তিগত মুহূর্তও জনআলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top