গুলিস্তানে জুতার গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ২০:০৬
রাজধানীর গুলিস্তান এলাকায় একটি জুতার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) বিকেল পৌনে ৬টার দিকে গুলিস্তানের ফুলবাড়ি বিআরটিএ’র পাশের একটি জুতার গুদামে এ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ থেকে ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।