মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

২০২১–২২ অর্থবছরের অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে পেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৭:৪১

সংগৃহীত

মো. নূরুল ইসলাম ২০২১–২২ অর্থবছরের সরকারি অডিট রিপোর্ট তারেক রহমান-এর কাছে পেশ করেছেন।

মঙ্গলবার (৫ মে) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এ রিপোর্ট পেশ করা হয় বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি বলেন, মোট ১৭টি মন্ত্রণালয় ও বিভাগের অধীনে থাকা বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রকল্পের ৩৮টি কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।

অডিট প্রতিবেদনে সরকারি অর্থ ব্যয়, প্রকল্প বাস্তবায়ন এবং সেবাদানের কার্যকারিতা নিয়ে পর্যবেক্ষণ ও সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, সংবিধানের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অডিট রিপোর্ট প্রণয়ন করে জাতীয় সংসদে উপস্থাপনের আগে তা প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হয়।

এ সময় সরকারপ্রধান সরকারি ব্যয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রকল্পের কার্যকারিতা নিশ্চিত করতে কমপ্লায়েন্স অডিটের পাশাপাশি পারফরম্যান্স অডিটকে আরও গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন।

অডিট রিপোর্ট পেশের সময় সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top