মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের কমিটি বিলুপ্ত, আসছে নতুন নেতৃত্ব

আমিনুল ইসলাম | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১২:৫৯

আকরাম আহমেদ ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আওতাধীন ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সংগঠনটির ঢাকা মহানগর পশ্চিম শাখার দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংগঠন সূত্রে জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিদ্যমান কমিটি বাতিল করা হয়েছে।

এদিকে, খুব শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে বলেও নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top