বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য ইরানের ৫ শর্ত

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১২:৫০

ছবি: সংগৃহীত

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শেষ করতে ইরান পাঁচটি শর্ত দিয়েছে। হিব্রু সংবাদমাধ্যমগুলো সোমবার এ তথ্য জানিয়েছে।

ইরানের শর্তগুলো, নতুন যুদ্ধ হবে না ইরানি কর্মকর্তারা নিশ্চিত করতে চাচ্ছেন যে পূর্বের মতো নতুন কোনো যুদ্ধ আর শুরু হবে না।  হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ  , এই অঞ্চলের জন্য এমন ব্যবস্থা চান, যা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ , মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার দাবি। ক্ষতিপূরণ – চলমান সংঘাতের কারণে হওয়া আর্থিক ক্ষতির জন্য পূর্ণ ক্ষতিপূরণ। বিদ্বেষপূর্ণ সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ – ইরানের বিরুদ্ধে অপপ্রচার বা শত্রুভাবাপন্ন কার্যকলাপে জড়িত সংবাদকর্মী বা ব্যক্তিদের হস্তান্তর বা বিচার ব্যবস্থা গ্রহণ।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ওয়াশিংটনে কিছুদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং এবার তারা বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে প্রতিবেশী আরব দেশগুলোতেও ইরান পাল্টা হামলা চালাচ্ছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর, মিডল ইস্ট আই



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top