বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরী নির্দেশনা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১৪:১০

ছবি: সংগৃহীত

সারা দেশে শহর ও গ্রাম অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে, এবং এতে প্রতিমন্ত্রীও সংযুক্ত আছেন।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঈদ উল ফিতর ২০২৬ এর ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং বছরব্যাপী এ কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিষয়টি অতীব জরুরি। এজন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধিনস্ত কর্মকর্তাদের নিম্নোক্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হলো:

ক) ঈদ উল ফিতর ২০২৬ এর ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
খ) প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত তদারকি জোরদার করতে হবে।
গ) প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।
ঘ) শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও বাগান পরিচর্যা নিশ্চিত করতে হবে।
ঙ) শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করতে হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top