অর্থের অভাবে কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৪:৪৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অর্থের অভাবে কোনো নাগরিক যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন। তিনি বলেন, সরকার একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চায়, যেখানে ন্যায়বিচার সবার জন্য নিশ্চিত থাকবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীতে আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদের জন্য আইনি সহায়তা প্রদানে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। তাঁর মতে, ন্যায়বিচার শুধু আইনের বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের জীবনে বাস্তবভাবে প্রতিফলিত হওয়া উচিত।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ন্যায়শাসনই মূল ভিত্তি। ন্যায়পরায়ণতা তখনই অর্থবহ হয়, যখন আইন মানুষের ওপর যান্ত্রিকভাবে প্রয়োগ না হয়ে তাদের মর্যাদা ও অধিকার রক্ষার নৈতিক অঙ্গীকারে পরিণত হয়।
তারেক রহমান জোর দিয়ে বলেন, ন্যায়বিচার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। সেই অধিকার বাস্তবায়নে সরকার লিগ্যাল এইড কার্যক্রম আরও শক্তিশালী করবে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।