রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে আফগানিস্তান

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২

ছবি: সংগৃহীত

আফগানিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। দলটির অধিনায়ক রশিদ খান এই সিদ্ধান্ত নেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের চিপকে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১১:৩০ মিনিটে।

গত বিশ্বকাপে সেমিফাইনালে খেলা আফগানিস্তান এবারও ভালো কিছু করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে। সবশেষ তিনটি আইসিসি টুর্নামেন্টেই সেমিফাইনালে খেলা রশিদ খানের দলের প্রতি সমর্থকদের আশাও বেশি।

অপরদিকে, গত আসরে সুপার এইটে উঠতে পারেনি নিউজিল্যান্ড। ৪ ম্যাচে ২ জয় ও ২ পরাজয় নিয়ে গ্রুপ থেকে বাদ পড়তে হয়েছিল কিউইদের। আফগানিস্তানও নিউজিল্যান্ডের একই গ্রুপে ছিল। সেখানে কিউইরা ৮৪ রানের ব্যবধানে আফগানিস্তানের কাছে হেরেছিল।

আফগানিস্তান একাদশ:
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), ফজলহক ফারুকি, জিয়াউর রহমান, মুজিব উর রহমান

নিউজিল্যান্ড একাদশ:
ফিন অ্যালেন, টিম সেইফার্ট (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জেমস নিশাম, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, জ্যাকব ডাফি।

 

এনএফ৭১/মিঠু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top