চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর ড্র সম্পন্ন: জমজমাট লড়াই কার সাথে কার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৩৩

সংগৃহীত

ইউরোপ সেরার আসরে জমে উঠেছে নকআউট উত্তেজনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র প্রকাশের পরই স্পষ্ট। শুরু থেকেই দেখা মিলবে একের পর এক মহারণের। ইউরোপের বড় বড় ক্লাব একে অপরের বিপক্ষে পড়ায় প্রতিটি ম্যাচই হতে যাচ্ছে ফাইনালের মতো গুরুত্ববহ।

সবচেয়ে আলোচিত দ্বৈরথে মুখোমুখি স্প্যানিশ জায়ান্ট Real Madrid ও ইংলিশ শক্তি Manchester City। সাম্প্রতিক মৌসুমে চ্যাম্পিয়নস লিগে এই দুই দলের লড়াই আলাদা মাত্রা যোগ করেছে নাটকীয় প্রত্যাবর্তন, শেষ মুহূর্তের গোল আর কৌশলগত লড়াইয়ে ভরপুর ছিল আগের সাক্ষাৎগুলো। এবারও দুই ফেভারিটের একজনকে বিদায় নিতে হবে শেষ ষোলোর পরই, যা বাড়িয়ে দিচ্ছে ম্যাচটির গুরুত্ব। সিটির আছে মাস্টার মাইন্ড পেপ গারদিওয়ালা, তার দীর্ঘা ক্যারিয়ারই বলে দেয় তার সফলতা কতটা। অন্য দিকে মাদ্রিদও কোন অংশে কম নয়, তারকায় ভরা দলটির চ্যাম্পিয়নস লিগের অর্জন গুলো আলাদা করে বলার কিছু নএই।

বর্তমান চ্যাম্পিয়ন Paris Saint-Germain খেলবে Chelsea র বিপক্ষে। গ্রীষ্মের ক্লাব বিশ্বকাপ ফাইনালের স্মৃতি এখনও টাটকা সেই লড়াইয়ের পুনরাবৃত্তি হতে যাচ্ছে ইউরোপের মঞ্চে। প্রতিশোধ আর আধিপত্যের লড়াইয়ে এই ম্যাচও নজর কাড়বে সমর্থকদের।

ইংল্যান্ডের আরেক ক্লাব Liverpool মুখোমুখি হবে তুরস্কের ঐতিহ্যবাহী দল Galatasaray-এর। অন্যদিকে লিগ পর্বে শতভাগ জয়ে শীর্ষে থাকা Arsenal পাবে জার্মান চ্যালেঞ্জ Bayer Leverkusen-এর কাছ থেকে। আত্মবিশ্বাসী গানার্সদের জন্য এটি হতে যাচ্ছে বড় পরীক্ষা।

স্প্যানিশ শক্তি Barcelona সফরে যাবে সেন্ট জেমস’ পার্কে, যেখানে তাদের অপেক্ষায় ইংলিশ ক্লাব Newcastle United। কঠিন অ্যাওয়ে ম্যাচে বার্সাকে দিতে হবে সেরাটা। বার্সেলোনাকে এখানে জিততে হলে কৌশলগতভাবে নিখুঁত পারফরম্যান্স দিতে হবে। বার্সেলোনার তরুণ দল গতি আর কৌশলে খেললেও Newcastle এর শারীরিক শক্তির কাছে জয় পাওয়াটা একটু চ্যালেঞ্জিং।

জার্মান জায়ান্ট Bayern Munich লড়বে ইতালিয়ান ক্লাব Atalanta র বিপক্ষে। শেষ মুহূর্তে জায়গা নিশ্চিত করা আতালান্তা যে সহজ প্রতিপক্ষ নয়, তা ভালোভাবেই জানে বায়ার্ন শিবির।

অন্য ম্যাচে মুখোমুখি হচ্ছে Atlético Madrid ও Tottenham Hotspur। পাশাপাশি নরওয়ের চমকপ্রদ দল বোদো/গ্লিম্ট খেলবে পর্তুগালের স্পোর্টিং সিপি এর বিপক্ষে।

দুই লেগ মিলিয়ে নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আট দল। প্রথম লেগ ১০ ও ১১ মার্চ, আর দ্বিতীয় লেগ ১৭ ও ১৮ মার্চ অনুষ্ঠিত হবে। শুরু থেকেই জমজমাট লড়াইয়ে এবারের চ্যাম্পিয়নস লিগ যে রোমাঞ্চে ভরপুর হতে যাচ্ছে, তা বলাই যায়।

 

এনএফ৭১/এসআর



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top