ইসরাইলের পর এবার কাতারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে Al Jazeera-র খবরে এ তথ্য জানানো হয়েছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এর আগে শনিবার সকালে ইরানে যৌথভাবে হামলা শুরু করে Israel ও United States। সকালে ইসরাইলের সঙ্গে যৌথ হামলার কথা স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump।
মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে Reuters জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা আকাশ ও সমুদ্রপথে পরিচালিত হচ্ছে।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা Ali Khamenei-এর কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রেসিডেন্টের কার্যালয়ের সামনেও হামলার খবর পাওয়া গেছে। তবে তারা নিরাপদ স্থানে রয়েছেন বলে জানানো হয়েছে।
রয়টার্সের খবরে আরও বলা হয়েছে, সর্বোচ্চ নেতা খামেনিকে তেহরান থেকে ‘নিরাপদ স্থানে’ সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও অক্ষত রয়েছেন।
অন্যদিকে, ইসরাইলের দিকেও পাল্টা হামলা শুরু করেছে ইরান। পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।