ইরানে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:২৩

ছবি: সংগৃহীত

ইরানে বর্তমানে প্রায় পুরোপুরি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছে বৈশ্বিক ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা NetBlocks। এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আপডেটে নেটব্লকস জানায়, তাদের সংগৃহীত নেটওয়ার্ক তথ্য অনুযায়ী দেশটিতে জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ নেমে এসেছে মাত্র ৪ শতাংশে। অর্থাৎ দেশজুড়ে কার্যত সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট পরিস্থিতি বিরাজ করছে।

সংস্থাটি আরও জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের দাবি, গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় ইরান যে ধরনের ইন্টারনেট নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েছিল, বর্তমান পরিস্থিতির সঙ্গে তার মিল রয়েছে।

বিশ্লেষকদের মতে, ইন্টারনেট সংযোগ বন্ধ থাকলে সাধারণ মানুষ যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও জরুরি সেবা গ্রহণে বড় ধরনের সমস্যায় পড়েন। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং কার্যক্রম ও গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হয়।

এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top