দুই গোলে পিছিয়ে থেকেও ৪-২ জয়: মেসির জোড়া গোলে এমএলএসে ইন্টার মায়ামির দাপট
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১০:৫৫
Major League Soccer-এর চলতি মৌসুমে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখল Inter Miami CF। নিজেদের দ্বিতীয় ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে তারা, প্রতিপক্ষ ছিল Orlando City SC। দলের হয়ে জোড়া গোল করে নায়ক হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা Lionel Messi।
সোমবার (২ মার্চ) বাংলাদেশ সময় ভোরে অরল্যান্ডোর মাঠে শুরুতেই চাপে পড়ে মায়ামি। ম্যাচের ১৮তম মিনিটে মার্কো পাসালিচ গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। এর ছয় মিনিট পর মার্টিন ওহেদা ব্যবধান ২-০ করলে ম্যাচ কঠিন হয়ে ওঠে অতিথিদের জন্য।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় মায়ামি। কোচ হাভিয়ের মাচেরানো কৌশলগত পরিবর্তন আনেন, যার সুফল মেলে দ্রুতই। ৪৯তম মিনিটে বক্সের বাইরে থেকে ২০ বছর বয়সী আর্জেন্টাইন তরুণ সিলভেত্তির দারুণ শটে ব্যবধান কমায় মায়ামি।
এরপর মঞ্চে আবির্ভাব মেসির। ৫৭তম মিনিটে সমতা ফেরানোর পর ৯০তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তিনি। এর মাঝে ৮৫তম মিনিটে তালিসকা সেগোভিয়া গোল করে মায়ামিকে এগিয়ে দেন।
দুর্দান্ত এই জয়ে মৌসুমে টানা দ্বিতীয় জয় পেল মায়ামি। আগামী শনিবার ওয়াশিংটনের অডি ফিল্ডে D.C. United-এর বিপক্ষে মাঠে নামবে মেসির দল, যেখানে জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই হবে তাদের লক্ষ্য।
বিষয়: Major League Soccer

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।