সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

জাতীয় পর্যায়ে কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড আয়োজনের পরিকল্পনা

জাতীয় পর্যায়ে কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড আয়োজনের পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১১:০৫

সংগৃহীত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, Arafat Rahman Koko Memorial Trust-এর সার্বিক দিকনির্দেশনায় রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী Tarique Rahman। তার তত্ত্বাবধানেই গত বছর লন্ডনে সফলভাবে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। এক বছর পর ঢাকায় সবার উপস্থিতিতে একই আয়োজন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম, মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের বক্তব্যে আশা প্রকাশ করেছেন—আগামী বছর থেকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ আয়োজন আরও বৃহৎ পরিসরে, আন্তর্জাতিক মান বিবেচনায় নিয়ে জাতীয়ভাবে আয়োজন করা হবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন। Arafat Rahman Koko যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের ক্রিকেট ও সামগ্রিক ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে চেয়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে তিনি সবার সহযোগিতা নিয়ে কাজ করে যেতে চান।

তার বিশ্বাস, প্রধানমন্ত্রীর ক্রীড়াবান্ধব দৃষ্টিভঙ্গিকে ধারণ করে সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি সত্যিকারের ক্রীড়াবান্ধব দেশে রূপান্তর করা সম্ভব।

 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top