দোকানপাট, হকার ও মাদকসেবীদের দৌরাত্ম্যে জাতীয় স্টেডিয়ামসহ দেশের বেশির ভাগ ক্রীড়া ভেন্যুতেই সুষ্ঠু খেলার পরিবেশ নেই—এমন অভিযোগের মধ্যেই সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে Kamalapur Stadium। গতকাল সরেজমিন পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার ভাষায়, স্টেডিয়ামটি ‘মাদকের আখড়ায়’ পরিণত হয়েছে।
অভিযোগ রয়েছে, বহিরাগতদের অবাধ বিচরণ ও নিরাপত্তাহীনতার সুযোগে ফ্লাডলাইটের মূল্যবান যন্ত্রাংশ পর্যন্ত চুরি হয়ে গেছে। একটি সংবাদমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশের পরই পরিদর্শনে যান প্রতিমন্ত্রী।
পরিদর্শন শেষে তিনি বলেন, স্টেডিয়ামটি বর্তমানে অরক্ষিত অবস্থায় রয়েছে এবং এর সার্বিক পরিবেশ আন্তর্জাতিক মানের ভেন্যুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কিছু কর্মচারী মাঠের ভেতর টিনশেড ঘর তুলে বসবাস করছেন বলেও তিনি উল্লেখ করেন, যা মোটেও গ্রহণযোগ্য নয়।
তাৎক্ষণিকভাবে দায়িত্বরত কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের বদলির নির্দেশ দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি নিরাপত্তা জোরদারে স্টেডিয়ামের সীমানাপ্রাচীর উঁচু করা, কাঁটাতারের বেড়া স্থাপন এবং স্থানীয় থানার সহায়তা নেওয়ার কথাও জানান তিনি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।